মাসের শুরু, দিনটা পয়লা মার্চ ঠিক করলাম একটা ভিডিও বানাবো ইউটিউবের জন্য, আর সেইমত দিন ঠিক করা হলো যে ১১ ই মার্চ এক সবুজে ঘেরা রেল ষ্টেশনে যাবো। অবশেষে সেই দিনটি এল, আর আমিও সকাল সকাল বেড়িয়ে পড়লাম আমার নিকটবর্তী বাস স্ট্যান্ডের উদ্দশে, তখন সময় ঠিক সকাল ৮ টা,যাইহোক আমি বসে করে রওনা দিলাম হাওড়া স্টেশনের উদ্দশে, দিনটা শনিবার তাই বিশেষ তেমন ভিড় ছিল না, যাই হোক অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছে প্রথমে স্টেশনের বাইরে থাকা অটোমেটেড টিকিট মেশিন থেকে ১০ টাকা দিয়ে টিকিট কেটে অপেক্ষায় বসে রইলাম, আমার মোবাইলে আমতা হুওড়া লোকাল আর টাইম দেকাছে ১০.৩০, কিন্তু ষ্টেশনে থাকা ডিসপ্লে বোর্ডে আমতা লোকালের কোনো জায়গাই নেই, এই দেখে তো আমি বিশাল টেনশনে পরেগেলাম, সঙ্গে সঙ্গে এনকোয়ারি ডিপার্টমেন্টে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম স্টেশনের ট্রেন আছে, আবার আগের মত ডিসপ্লের সামনে দাড়িয়ে থাকলাম, দেখি ১০:৪৫ এর ট্রেন দিয়েছে, আবার মনে খছকা লাগলো, কোনো ভাবে এনকোয়ারী রুম থেকে আমায় ভুল বলে দিলো না তো ?
বেশ কিছক্ষন পর দেখি অবশেষে আমার নিজের ট্রেন আমতা লোকাল হাওড়া স্টেশন এর ডিসপ্লে বোর্ডে দিয়েছে। তখন মনে একটু ভরসা পেলাম, ঠিক তখনই মনে পড়লো পড়ার দোকান থেকে আনা পেঠাই পরটার কথা, সাথে সাথে ওই ষ্টেশনে বসে পড়লাম পরটা খেতে, তারপর আয়েস করে ট্রেনে চেপে রওনা দিলাম ঝালুরবের এর উদ্দশে, প্রায় গন্তব স্তলে পৌঁছে গিয়েছিলাম ,ঠিক তার আগের ষ্টেশন বাকরানাওয়াজ এ ট্রেনটা গেলো থেমে, প্রায় একঘন্টা বসে রইলাম ট্রেনে, পেট পুজো তো করতে হবে তাই স্টেশনের বাইরে খুঁজতে থাকলাম, কিছু না পেয়ে অবশেষে ট্রেনে হকার ভাই এর থেকে পাঁপড় কিনে খেতে খেতে পৌঁছে গেলাম ঝালুড়বের। ট্রেন থেকে নেমে দেখি স্টেশন টা সবুজে মোড়া আর পুরো সান্ত নিড়ঝুম, আর টিকিট কাউন্টার টা ও ছিল তলায় মোড়া, মনে টিকিট কাউন্টার তালা দিয়া, তখন আবার চিন্তাতে পড়ে গেলাম যে আমি কিভাবে বাড়ি যাবো, কারণ আসার সময় হাওড়া ষ্টেশন থেকে রিটার্ন টিকিট কাটা হয়নি, যাইহোক স্টেশনের চারিদিকে বেশ কিছুটা ঘুরে নিলাম, স্টেশনের পাশে রয়েছে একটা সুন্দর মন্দির, আর স্টেশনের বেশকিছু দূরে রয়েছে ছোট গ্রাম আর তার সাথে রয়েছে বিশাল সবজী খেত, যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। যাই হোক এবার আমার বাড়ি ফেরার পালা, তাই আরো একবার টিকিট কাউন্টারের দিকে রওনা দিলাম, টিকিট কাটার উদদশে, অবশেষে গিয়ে দেখি টিকট কাউন্টারে টিকিট দিয়া হচ্ছে, ১০ টাকা দিয়ে একটা টিকিট কেটে ফেললাম। টিকিট টা হতে নিয়ে দেখি টিকিটে তারিখ ও সময় রবার স্ট্যাম্প এর মাধ্যমে প্রিন্ট করা রয়েছে টিকিটের উপর, অবশেষে আমার আমতা হাওড়া লোকাল ট্রেন এলো, আর আমি তার উপর চড়ে বসেন হাওড়ার উদশে।